মাসাইল
১০০%
মসজিদে দুনিয়াবী কথা বলার ক্ষতি
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) ১৭ নভেম্বর, ২০২৬ অপসংস্কৃতি ও বাতিল সম্প্রদায়,মসজিদ মাদরাসা,গুনাহ শিরক কুফর ও বিদ‘আত
প্রশ্ন
আজকাল সকলের মধ্যে একটা ব্যধি মারাত্মক আকার ধারণ করেছে। তা হলো, মসজিদে এসে নামায-জিকির ইত্যাদিতে লিপ্ত না হয়ে দুনিয়াবী আলাপ আলোচনা শুরু করে দেয়। নামাযের আগে পরে সমানভাবে গল্প গুজব চলতে থাকে। শরী‘আত এ সম্পর্কে কি বলে?
উত্তর
মসজিদে দুনিয়াবী কথাবার্তায় লিপ্ত হওয়া অত্যন্ত মারাত্মক বিষয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ ১৪শত বৎসর আগেই সতর্ক করে গেছেন। তিনি ইরশাদ করেছেন, এমন এক যামানা আসবে যখন মসজিদে দুনিয়াবী কথাবার্তা হতে থাকবে। তাদের সাথে তোমরা বস না, আল্লাহ তা‘আলার এমন লোকদের প্রয়োজন নেই। (মিশকাত ১/৭২)
তবে যদি এমন হয় যে, কথাবার্তার উদ্দেশ্যে বসেনি, কিন্তু ঘটনাক্রমে দু-একটা কথা হয়ে যায় তাহলে কোন অসুবিধা নেই। তবুও এর থেকে বেঁচে থাকাও উত্তম। (ফাতওয়ায়ে রহীমিয়া-২/১৬১)