যাকাত আদায়ের জন্য তারিখ নির্ধারণ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

গত বছর রমজান মাসে যাকাত আদায় করা হয়েছিল, এ বছর ও রমজান মাসে আদায় করা হচ্ছে। তারিখের কোন মিল নেই। যাকাতের জন্য এটা কি যথেষ্ট, নাকি প্রতি বছর একই তারিখে আদায় করতে হবে?

উত্তর

যাকাতের হিসাবের জন্য তারিখের ধর্তব্য হবে, মাসের নয়। যে তারিখে বছরপূর্ণ হয়ে যাবে সেই তারিখেই তার উপর যাকাত ওয়াজিব হবে। আদায় সে যখনই করুক হিসাব কিন্তু উক্ত তারিখ থেকেই হবে। পরের বছরআবার ঐ তারিখেই ওয়াজিব হবে। (ফাতওয়াদারুল উলুম-৬-৭৫)

যাকাত আদায়ের জন্য তারিখ নির্ধারণ করা | ইসলামী যিন্দেগী