মাসাইল
১০০%
জবাই বিহীন গোশত কুকুর বিড়ালকে খাওয়ানো
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুরবানী ও আক্বিকা, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
আমাদের এখানে কৌটাজাত গরুর গোশত পাওয়া যায় যা হারাম অর্থাৎ জবেহকৃত গরুর নয়। কোন মুসলমান সেগুলি কিনে পোষা কুকুর বিড়ালকে খাওয়াতে পারবে কি না?
উত্তর
মৃত এবং হারাম জানোয়ারের গোশত নাপাক এবং হারাম। সেগুলি যেমন খাওয়া জায়েয নেই তদ্রুপ কোন রকমের উপকার ও গ্রহণ করা জায়েয নয়। সুতরাং সেগুলি কেনা-বেচা করা এবং কুকুর বিড়ালকে খাওয়ানোও জায়েয নেই। (ফাতওয়া রহীমিয়া- ৬-২৫০)