যাকাতের নেসাবের পরিমাণ কতটুকু?
প্রশ্ন
কোন ধরনের মাল কতটুকু থাকলে যাকাত ওয়াজিব হয়? বর্তমানের পরিমাপ অনুযায়ী সোনা-রুপার ওজন কতটুকু হলে যাকাত দিতে হবে?
উত্তর
প্রথমে মনে রাখা দরকার যে, চার ধরনের মালের উপর যাকাত ওয়াজিব হয়। সোনা, রুপা, নগদ টাকা পয়সা এবং ব্যবসার মাল। কোন ব্যক্তির নিকট তার ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে যদি এই চার জিনিসের কোন একটি সবকটি মিলে নেসাব বরাবর হয় তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। রুপার নেসাব হল দুইশত দেরহাম অর্থাৎ সাড়ে বায়ান্ন ভরি রুপা, বর্তমানের পরিমাপ অনুযায়ী এর ওজন হচ্ছে ৬১২ গ্রাম ৩৫ মিঃ গ্রাঃ। সোনার নেসাব হচ্ছে সাড়ে সাত ভরি সোনা, যার ওজন হচ্ছে ৮৭ গ্রাম ৪৭৯ মিঃ গ্রাম। কারো কাছে যদি শুধুমাত্র সোনা অথবা শুধুমাত্র রুপা থাকে তাহলে এই বরাবর হলে যাকাত দিতে হবে। আর যদি এসবের সাথে ব্যবসার মাল কিংবা নগদ টাকাও ২/৪শ থাকে তাহলে এখন সব কিছু মিলে যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য বরাবর হয় তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে। (আহসানুল ফাতওয়া-৪-২৫৪, ফিকহুয যাকাত-১-২০১)