মাসাইল
১০০%
স্ত্রীর মৃত্যুর পরে স্বামীর জন্য তার চেহারা দেখার হুকুম
প্রশ্ন
স্ত্রীর মৃত্যুর পরে স্বামীর জন্য তাকে স্পর্শ করা, তার চেহারা দেখা, তাকে গোসল দেয়ার কী হুকুম?
উত্তর
স্ত্রীর মৃত্যুর পরে বিবাহ বন্ধন আর বাকি থাকে না। তাই স্বামীর জন্য তাকে স্পর্শ করা কিংবা তাকে গোসল দেয়া জায়েয নেই। তবে স্বামীর মৃত্যুর পরে যেহেতু ইদ্দত পালন করা পর্যন্ত বিবাহের হুকুম বাকী থাকে তাই স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাকে স্পর্শ করতে পারে এবং প্রয়োজন হলে গোসল ও দিতে পারে। আর স্বামী স্ত্রীর চেহারা দেখতে পারবে, স্পর্শ করতে পারবে না। (আপকে মাসাইল আওর উনকা হল-৩-১০৬)