মাসাইল
১০০%
যে মজলিসে ইসলাম বিরোধী কাজ হয় সেখানে যাওয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
যে সব বিয়ে শাদীর মধ্যে গান-বাজনা তথা শরী‘আত বিরোধী কাজ-কর্ম হয় সেখানে শরীক হওয়া জায়েয আছে কি?
উত্তর
আগে থেকেই যদি জানা থাকে তাহলে এ ধরনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করা মাকরুহে তাহরীমী। আর যদি যাওয়ার পরে জানা যায় তাহলে খাওয়ার মজলিসে যদি কোন শরী‘আত পরিপন্থী কাজ হয় তবে তাতে শরীক হওয়া মাকরূহে তাহরীমী। কিন্তু যদি সেই মজলিশে না হয় অন্য কোথাও হয় আর তার বাধা দেয়ার ক্ষমতা থাকে তাহলে বাধা দিবে নতুবা ছবর করবে। এটা হল সাধারণ মানুষের হুকুম। আর আলেম, অনুসরণীয় এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য অংশগ্রহণ করা সর্বাবস্থায় মাকরূহে তাহরীমী। (আহসানুল ফাতাওয়া-৮-১২৪)