মাসাইল
১০০%
নেসাবের চাইতে কম সোনা ও রুপা থাকলে
প্রশ্ন
একজন মহিলার কাছে কিছু স্বর্ণের অলংকার আছে এবং কিছু রুপার অলংকার আছে। কিন্তু কোনটিই নেসাব পরিমাণ নয়। আবার তার কাছে নগদ কোন টাকা পয়সা ও নেই। এমতাবস্থায় তার উপর কি যাকাত ওয়াজিব হবে?
উত্তর
এমতাবস্থায় সোনা-রুপার দাম বের করে দেখতে হবে সাড়ে বায়ান্ন ভরি রুপার দামের বরাবর হয় কিনা। যদি হয় তাহলে যাকাত দিতে হবে। না হলে দিতে হবে না। (ফাতওয়া দারুল উলুম ৬:১২৩)