মাসাইল
১০০%
জরুরতে আসলিয়াহ তথা মৌলিক প্রয়োজন কি কি জিনিষ?
প্রশ্ন
যাকাতের কথা বলার সময় বলা হয়, জরুরতে আসলিয়াহ অর্থাৎ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হলে সেই মালের উপর যাকাত আসবে। এই মৌলিক প্রয়োজনটা কোন কোন জিনিসের উপর প্রযোজ্য হবে?
উত্তর
জরুরিয়াতে আসলিয়াহ বলতে ঐ সব জিনিষকে বুঝানো হয় যা এক জন মানুষের বেঁচে থাকার অবলম্বন হয়। যথা- বসবাসের ঘর, পরিধানের কাপড়, গৃহস্থালী আসবাব-পত্র, বাহন, যথা- সাইকেল মোটর সাইকেল, কার, মাইক্রো, খেদমতের গোলাম এবং ব্যবহার করা হয় এমন অস্ত্র শস্ত্র। এসবের উপর যাকাত আসবে না, অনুরূপ ভাবে খাদ্য দ্রব্য এবং আরাম আয়েশের জিনিষ-পত্র যথা- খাট, পালং, সোফাসেট, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইত্যাদি। তবে এগুলি সোনা রুপার না হতে হবে। অধ্যাপনার জন্য যেসব কিতাব-বই ইত্যাদি সংগ্রহ করা হয়েছে তার উপর যাকাত ওয়াজিব হবে না। (ফাতওয়া আলমগীরী উর্দু-৪/৭)