মাসাইল
১০০%
চুরি করা কাপড়ের তৈরী টুপি ক্রয় করা
প্রশ্ন
অনেক দর্জি আছে যারা কাপড় মারে এবং তাই দিয়ে টুপি ও কুরআন শরীফের গিলাফ তৈরী করে বিক্রি করে। এই টুপি এবং গিলাফ ক্রয় করার কি হুকুম? ঐ টুপি মাথায় দিয়ে নামায পড়লে নামায হবে কি না?
উত্তর
চুরির কাপড়ে তৈরী করা টুপি এবং গিলাফ ক্রয় করা হারাম। না জেনে কিনে থাকলে গুনাহ হবে না। নামাযও দুরস্ত হয়ে যাবে। তবে জ্ঞাত হওয়ার পর এ ধরনের পোশাক বর্জন করা জরুরী। (রহীমিয়া-৬-২৮৩)