মাসাইল
১০০%
টেপ রেকর্ডে কুরআন তিলাওয়াত শোনা
প্রশ্ন
আমার এক বন্ধু নিজে কখনো কুরআন শরীফ পড়ে না বরং টেপে তিলাওয়াত শোনে। তার বক্তব্য হল কুরআন শরীফ নিজে পড়া কোন জরুরী নয় বরং শুনলেও আমল করার সাওয়াব পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন হল, কুরআন পাক নিজে তিলাওয়াত করা এবং টেপরেকর্ডে তিলাওয়াত শুনা উভয়ের সাওয়াব কি একই?
উত্তর
কুরআন শরীফের অনেকগুলি হক আছে, তার মধ্যে একটা হল তিলাওয়াত করা। অনুরূপ ভাবে সাধ্যমত তা মুখস্ত করা, তার উপর আমল করা ও তার হক আদায় করার জন্য সচেষ্ট হতে হবে। উল্লেখ্য যে, কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে শোনার চাইতে বেশী সাওয়াব। আর টেপ রেকর্ডে যে তিলাওয়াত হয় সেটা তিলাওয়াত হিসাবেই গণ্য নয়। এই জন্য এতে শ্রুত সিজদায়ে তিলাওয়াতও ওয়াজিব হয় না। (আপকে মাসায়িল আওর উনকা হল-৩-২২৮)