মাসাইল
১০০%

আলেমের পিছনে নামায নবীর পিছনে নামায

প্রশ্ন

আলেমের পিছনে নামায যেন নবীর পিছনে নামায পড়া- এটা কি ঠিক?

উত্তর

যে ব্যক্তি একজন খোদাভীরু আলেমের পিছনে নামায পড়ল, সে যেন একজন নবীর পিছনে নামায পড়ল।

শরী‘আতে দ্বীনদার আলেমের পিছনে নামায আদায়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু আলোচ্য উক্তিটি নবীজী থেকে বর্ণিত কোন হাদীস না; যদিও তা বহু লোকের নিকট হাদীস হিসাবেই প্রসিদ্ধ। মুহাদ্দিসীনে কেরাম এর কোন সনদই খুঁজে পাননি। মোল্লা আলী কারী রহ. এ সম্পর্কে বলেন, এর কোন ভিত্তিই নেই। (আল মাওযুআতুল কুবরা ১২১)