আশুরার দিনে করণীয়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫সুন্নত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

আশুরার দিন মুসলমানদের কি করণীয়?

উত্তর

এই দিনে দুটি কাজ মুসলমানদেরকে করতে বলা হয়েছে, এক রোযা রাখা, দ্বিতীয় পরিবার পরিজনের জন্য উত্তম খানা-পিনার ব্যবস্থা করা। হাদীস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরার দিন পরিবার পরিজনের জন্য সাধ্যমত ভাল খানা পিনার ব্যবস্থা করবে আল্লাহপাক তার পুরা বৎসরের রিজিকে প্রশস্ততা দান করবেন। তাছাড়া বিপদ এবং কষ্টের সময় ইন্না লিল্লাহ পড়তে বলা হয়েছে, এই দিন যেহেতু হযরত হুসাইন রা. এর শাহাদাতের মর্মান্তিক ঘটনা ঘটেছিল যেটা মনে পড়লে প্রত্যেক মুসলমানেরই ব্যথিত হওয়ার কথা, তাই সাধারণ নিয়ম অনুযায়ী এই দিন বেশী বেশী ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন পড়া যেতে পারে। এছাড়া বিশেষ আর কোন হুকুম নেই। (রহীমিয়াহ-৬-৩৮০)

আশুরার দিনে করণীয় | ইসলামী যিন্দেগী