স্বামীর হারাম উপার্জন স্ত্রী-সন্তানের জন্য হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৪ এপ্রিল, ২০২৫কুরবানী ও আক্বিকা, লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

অনেক মুসলমান পরিবার এমন আছে যার পুরুষ শরাব, শুকর ইত্যাদি হারাম জিনিসের কারবার করে। তার বিবি বাচ্চারা এটাকে অপছন্দ করলেও তাদের ভরণ পোষণ কিন্তু এই হারাম টাকা দিয়েই হচ্ছে। এমতাবস্থায় তার বিবি বাচ্চারা কি গুনাহগার হবে?

উত্তর

এমতাবস্থায় ঐসব স্বামীদের স্ত্রীর জন্য জরুরী হল তারা আপন আপন স্বামীকে এই হারাম কাজ থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকবে, এই চেষ্টা সত্তেও যদি স্বামীদেরকে বিরত রাখতে না পারে, অপরদিকে জায়েযভাবে নিজেদের খরচ চালানোর বন্দোবস্ত থাকে তাহলে স্বামীর মাল থেকে খাওয়া জায়েয হবে না। পক্ষান্তরে যদি অন্য কোন ব্যবস্থা না থাকে তাহলে স্বামীর মাল থেকেই খাবে কিন্তু এই হারাম খাওয়ার গোনাহ স্বামীর উপর বর্তাবে। আর সন্তান যদি বালেগ ও বড় হয় তাহলে নিজেই উপার্জন করবে। পিতার মাল খাবে না। ফাতওয়ায়েশামীতে বলা হয়েছে, স্বামী যদি খাদ্য বা পোশাক হারাম মাল দ্বারা ক্রয় করে তাহলে স্ত্রীর জন্য তা খাওয়া ও পরিধান করা জায়েয আছে, কিন্তু এর গোনাহ স্বামীকে বহন করতে হবে। (শামী ৬-১৯১)

স্বামীর হারাম উপার্জন স্ত্রী-সন্তানের জন্য হুকুম | ইসলামী যিন্দেগী