অমুসলিমদেরকে যাকাত দেয়ার হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

অমুসলিম গরীব-ফকীরদেরকে যাকাত দেয়া জায়েয আছে কি?

উত্তর

ফাতওয়ায়ে শামীতে যাকাতের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে বলা হয়েছে “শরী‘আতের পরিভাষায় যাকাত বলা হয় স্বীয় মালের নির্দিষ্ট একটা অংশ অভাবী মুসলমানকে প্রদান করাকে”। এর দ্বারা বুঝা গেল যাকাত পাওয়ার হকদার একমাত্র মুসলমানই। তবে নফল দান-খয়রাত যিম্মি অর্থাৎ কাফেরদেরকেও দেয়া যেতে পারে। (কেফায়াতুল মুফতী ৪/৪৬৩)

অমুসলিমদেরকে যাকাত দেয়ার হুকুম | ইসলামী যিন্দেগী