মাসাইল
১০০%
স্ত্রীর অলংকারের যাকাত স্বামীর উপর ওয়াজিব নয়
প্রশ্ন
এক মহিলার স্বামী গরীব। কিন্তু তার স্ত্রী ১০ ভরি সোনার মালিক। এখন গরীব স্বামীর জিম্মায় কি মহিলার ঐ অলংকারের যাকাত আদায় করা ওয়াজিব হবে?
উত্তর
স্ত্রীই যেহেতু এসব অলংকারের মালিক তাই তার যাকাত ও স্ত্রীর জিম্মায়। মহিলার জন্য ওয়াজিব হচ্ছে হিসাব মত ঐ অলংকারের যাকাত আদায় করা। আর গরীব স্বামীর উপর এই বোঝা না চাপানো। তবে স্বামী যদি দিয়ে দেয় তাহলে অবশ্য আদায় হয়ে যাবে? (আপকে মাসাইল ৩-৩৪৫)