যে মাল পিতা-পুত্র মিলে কামাই করেছে তার যাকাত কার উপর?

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

পিতা পুত্র এক সাথে মিলে আয় রোজগার করে, মাল থাকে পিতার মালিকানায়। তিনিই খরচ করেন। এমতাবস্থায় যাকাত কার উপর ওয়াজিব হবে?

উত্তর

প্রশ্নে উল্লেখিত অবস্থায় পিতার হাতেই যেহেতু সকল কর্তৃত্ব রয়েছে এবং তিনিই খরচ পাতি করেন তাই যাকাত আদায় করাও তার যিম্মায় ওয়াজিব হবে। ছেলের যিম্মায় নয়। (দারুল উলুম-৬-৭০)

যে মাল পিতা-পুত্র মিলে কামাই করেছে তার যাকাত কার উপর? | ইসলামী যিন্দেগী