মাসাইল
১০০%
মেয়েদের বব কটিং করা এবং বিউটি পার্লারে যাওয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
মেয়েদের মাথার চুল কাটা সম্পর্কে শরী‘আতের বিধান কি? বর্তমানের বিউটি পার্লারে যেয়ে চুল ছোট করার কি হুকুম?
উত্তর
মেয়েদের মাথার চুল কাটা যায়েয নয়। আদ দুররুল মুখতার কিতাবে এ ধরনের মহিলাদেরকে পাপীও অভিশপ্ত বলা হয়েছে।
মহিলাদের মাথার চুল কাটার মধ্যে দুটি পাপ বিশেষ ভাবে উল্লেখযোগ্য: (১) নারীর জন্য নরের সাদৃশ্যতা অবলম্বন করার গুনাহ।
(২) কাফের ও বিজাতীয়দের সাথে সাদৃশ্যতা অবলম্বন করার গুনাহ।
বর্তমানে প্রচলিত বিউটি পার্লারগুলি বিজাতীয় রীতি প্রভাবিত ও নানা রকম গুনাহের কেন্দ্র। কাজেই কোন মুসলিম নারীর জন্য বিউটি পার্লারে যাওয়া এবং সৌন্দর্য্য বৃদ্ধির জন্য চুল ছোট করা জায়েয নেই। (আলমগীরী-৫/৩৫৮)