মুসলমানদের জন্য অমুসলিম সরকারের চাকরী করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৪ এপ্রিল, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন মুসলমানদের আমেরিকায় অথবা অন্য কোন অমুসলিম রাষ্ট্রে সরকারের কোন অফিস বা সংস্থায় চাকরী করা জায়েয আছে কি?

উত্তর

আমেরিকায় বা অন্য কোন অমুসলিম দেশের সরকারী কোন অফিসে মুসলমানরা চাকরী করতে পারে। তবে তার জিম্মায় যদি এমন কোন কাজ সোপর্দ করা হয় যার দ্বারা কোন দেশের বা শহরের সাধারণ মুসলমানদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং সেই ব্যাপারে সহযোগিতা না করা ওয়াজিব। এজন্য তাকে যদি চাকরী ছেড়ে দিতে হয় তাহলে দেবে কিন্তু সহযোগিতা করতে পারবে না। (ফিকহী মাকালাত-১-২৬২)

মুসলমানদের জন্য অমুসলিম সরকারের চাকরী করা | ইসলামী যিন্দেগী