রেডিও টিভি, ভিসি, আর এর ব্যবসা করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

রেডিও, টেপ, টি. ভি ভিসি.আর ইত্যাদি বিক্রি ও মেরামত করে অর্থ উপার্জন করা কেমন?

উত্তর

বিজ্ঞানের আবিষ্কার এসব সামগ্রীকে মোটামুটি তিনভাগে ভাগ করা যায়।

(ক) যে যন্ত্রের আবিষ্কার শুধুমাত্র অবৈধ কাজের জন্যই হয়েছে। যেমন বাদ্য যন্ত্র সমূহ। এ ধরনের যন্ত্রের প্রস্তুত, ক্রয়-বিক্রয়, মেরামত এবং ব্যবহার সবই অবৈধ ও হারাম।

(খ) যার ব্যবহার বৈধ কাজেও হয় আবার অবৈধ কাজেও হয়। যেমন যুদ্ধাস্ত্র, এগুলো ইসলামের সাহায্য সহযোগিতা তথা শত্রু দমনে ও ব্যবহার হতে পারে, আবার বিপরিতও হতে পারে। অনুরূপভাবে টেলিফোন, টেলিগ্রাম, মোটরযান, এরোপ্লেন ইত্যাদি সব ধরনের বৈধ-অবৈধ ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এসব যন্ত্র পাতির মেরামত প্রস্তুত, ব্যবসা বৈধ কাজের উদ্দেশ্যে বৈধ আর অবৈধ কাজের উদ্দেশ্যে অবৈধ।

(গ) ঐসব যন্ত্রপাতি যেগুলোর ব্যবহার বৈধ কাজে ও হতে পারে কিন্তু সাধারণভাবে সেগুলিকে অবৈধ কাজের জন্যই ব্যবহার করা হয় যেমন গ্রামোফোন ইত্যাদি। এসবের ব্যবহার অবৈধ কাজে তো অবশ্যই নাজায়েয। বৈধ কাজেও মাকরূহ থেকে খালি নয়। প্রশ্নে উল্লিখিত টেপ, রেডিও যেহেতু কুরআন তিলাওয়াত, খবর, ওয়ায নছীহত ইত্যাদি বৈধ কাজে শর্ত সাপেক্ষে বৈধ পন্থায় ব্যবহার করার সুযোগ রয়েছে তাই এগুলিকে সরাসরি তৃতীয় প্রকারের বলা যাবে না। সুতরাং বৈধ কাজে বৈধ উদ্দেশ্যে এসবের মেরামত বা বিক্রয় করে অর্থ অর্জন বৈধ হবে। তবে যাদের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে যে এরা অবৈধ কাজেও এসবের ব্যবহার করবে তাদের কাছ থেকে বিক্রি করে বা মেরামত করে অর্থ উপার্জন করা মাকরূহ থেকে খালি নয়। আর টি. ভি. ভিসি আর যেহেতু অবৈধ গান-বাজনা ও ছবি দেখার মাধ্যম হিসেবে আবিষ্কৃত ডাই এগুলো প্রথম পর্যায়ের যন্ত্র না হলেও তৃতীয় পর্যায়ের অবশ্যই। সুতরাং এগুলো মেরামত, বিক্রি করে অর্থ উপার্জন ইত্যাদি জায়েয হবে না। (জাওয়াহিরুল ফিকহ ৪/৮২)

রেডিও টিভি, ভিসি, আর এর ব্যবসা করা | ইসলামী যিন্দেগী