যাকাতের টাকা দিয়ে ঋণের টাকা উসুল করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

একজনের কাছে আমার বেশ কিছু টাকা পাওনা আছে। এখন যদি আমি যাকাতের নিয়তে ঐ টাকাটা মাফ করে দেই তাহলে যাকাত আদায় হবে না এটা আমি জানি। আমার প্রশ্ন হচ্ছে উক্ত টাকাটা যাকাতের টাকা দিয়ে কোনভাবে উসুল করার সূরত আছে কিনা। বিস্তারিত বুঝিয়ে বললে উপকৃত হব।

উত্তর

যাকাতের নিয়তে মাফ করলে যাকাত আদায় হবে না এটা ঠিক। কেননা দেয়ার সময় যাকাতের নিয়ত করতে হয়। তবে এখানে উসুল করার একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে ঐ ঋণ গ্রহিতাকে আপনি আপনার যাকাতের টাকা দিয়ে পরে তাকে বলবেন ঐ টাকা দিয়েই ঋণ পরিশোধ করার জন্য। সে যদি স্বেচ্ছায় ফেরৎ না দেয় তাহলে জোর করে নিয়ে নেয়াও জায়েয আছে। আর যদি মনে করেন সে একবার হাতে টাকা পেলে কোনমতেই ফেরৎ দেবেনা তাহলে ঐ ঋণগ্রহিতাকে বলবেন সে যাকাতের টাকা গ্রহণের জন্য নিজের পক্ষ থেকে কাউকে উকিল বানাবে বং উক্ত উকিলকে ঐ টাকা দিয়ে কর্জ পরিশোধ করার ক্ষমতা প্রদান করবে। এ ভাবেও যাকাত আদায় হয়ে যাবে। (আহসানুল ফাতওয়া-৪-২৫০)

যাকাতের টাকা দিয়ে ঋণের টাকা উসুল করা | ইসলামী যিন্দেগী