যাকাতের টাকা দিয়ে বাড়ি ঘর বানিয়ে গরীবকে মালিক বানিয়ে দেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

এক ব্যক্তি যাকাতের টাকা আলাদা না করেই ব্যক্তিগত ভাবে কিছু ঘর তৈরী করল, অতঃপর ঐ সব ঘর তৈরী করতে যত টাকা খরচ হয়েছে তার হিসাব করে যাকাতের নিয়তে গরীব, দুঃখীদের কে ঐ সব ঘরের মালিক বানিয়ে দিল। এমতাবস্থায় তার যাকাত আদায় হবে কি?

উত্তর

যাকাতের মধ্যে আসল হল উপযুক্ত ব্যক্তিকে মালিক বানিয়ে দেয়া। আলোচ্য অবস্থায় যখন নাকি গরীব-অভাবী ব্যক্তিকে ঐ সব ঘরের স্থায়ী মালিক বানিয়ে দেয়া হয়েছে তখন নিঃসন্দেহে তার যাকাত আদায় হয়ে গেছে। (আহসানুল ফাতওয়া-৪-৪৯০)

যাকাতের টাকা দিয়ে বাড়ি ঘর বানিয়ে গরীবকে মালিক বানিয়ে দেয়া | ইসলামী যিন্দেগী