মাসাইল
১০০%
ঋণের নামে যাকাতের টাকা দেয়া
প্রশ্ন
একজন গরীব মানুষ বড় আত্মাভিমানী। যাকাতের টাকা সে নিতে রাজি নয়। এমতাবস্থায় যাকাতের কথা উল্লেখ না করে ঋণ বলে যদি তাকে টাকা দেয়া হয় তাহলে এতে যাকাত আদায় হবে কি?
উত্তর
যাকাত দেয়ার সময় মনে যদি যাকাতের নিয়ত থাকে তাহলে মুখে সে যাই বলুক না কেন এতে যাকাত আদায় হয়ে যাবে। যদিও গ্রহিতা মনে করছে যে, তাকে ঋণই দেয়া হচ্ছে তবুও কোন অসুবিধা নেই। তবে পরে তাকে বলে দেয়া ভাল যে, আমি মাফ করে দিলাম, তোমাকে আর কর্জ পরিশোধ করতে হবে না। যাতে করে সে নিশ্চিন্ত হয়ে যায়। (শামী-২-৩৫৬)