মাসাইল
১০০%
মহিলারা অলংকারের যাকাত কি ভাবে আদায় করবে?
প্রশ্ন
অলংকারের মালিক সাধারণতঃ মহিলারা হয়ে থাকে। কিন্তু তাদের কাছে টাকা পয়সা থাকে না। এমতাবস্থায় উক্ত অলংকারের যাকাত কে আদায় করবে। স্বামী না স্ত্রী?
উত্তর
যে অলংকারের মালিক মহিলা নিজে, সেটা যদি নেসাব বরাবর হয় তাহলে তার যাকাত মহিলাকেই দিতে হবে। তবে স্বামী যদি অনুগ্রহ পূর্বক তার পক্ষ থেকে দিয়ে দেয় অথবা স্ত্রী স্বামীর কাছ থেকে নিয়ে আদায় করে তাহলে অসুবিধা নাই। আর যদি মহিলার কাছে কিছুই না থাকে এবং স্বামীও না দেয় তাহলে ঐ অলংকার থেকেই আদায় করতে হবে। (দারুল উলুম-৬-২৮৫)