যাকাতের টাকা অন্য নামে দেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

হকদার ব্যক্তিকে যাকাত দেয়ার সময় যাকাতের কথা উল্লেখ করা জরুরী, নাকি অন্য নামে দিলেও আদায় হবে?

উত্তর

যাকাতের টাকা দেয়ার সময় একথা বলা জরুরী নয় যে, এটা- যাকাতের টাকা, শুধুমাত্র যাকাতের নিয়ত করাই যথেষ্ট। যদি একথা বলে যে, এটা হাদিয়া বা বখশিশ অথবা ধার দিচ্ছি, কিন্তু মনে মনে যাকাতের নিয়ত করে, তাহলেও যাকাত আদায় হয়ে যাবে। (ফাতওয়ায়ে রহীমিয়া-২/১৩)

মাসআলাঃ যাকাতের টাকা হেবা, তোহফা, ঈদ খরচ, বখশিশ ইত্যাদি নামে ভাই-ভাবী বা বাচ্চাদের কে দিলে যাকাত আদায় হয়ে যাবে। (ফাতওয়ায়ে রহীমিয়া-৫/১৫৩)

মাসআলা: নিজের আত্মীয় স্বজন এবং তাদের বাচ্চাদের কে অথবা কোন সুসংবাদ দাতাকে (যদি তারা যাকাত পাওয়ার উপুক্ত হয়) এনাম, বখশিশ, তোহফা ইত্যাদি নামে কিছু দিয়ে যাকাতের নিয়ত করলে যাকাত আদায় হয়ে যাবে। অনুরূপ ভাবে ঈদ, আনন্দ অনুষ্ঠান বা অন্য কোন খুশির সময় নিজের খাদেমদেরকে যাকাতের নিয়তে কিছু দেয়ারও এই হুকুম। অর্থাৎ তারা যদি যাকাতের উপযুক্ত হয়, আর দেয়ার সময় যাকাতের নিয়ত করা হয় তাহলে যাকাত আদায় হয়ে যাবে। (আলমগীরী-৪-৪১)

যাকাতের টাকা অন্য নামে দেয়া | ইসলামী যিন্দেগী