মাসাইল
১০০%
পীর সাহেবের সামনে বিনা পর্দায় গমন
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৫ ফেব্রুয়ারি, ২০২৫আত্মশুদ্ধি, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
অনেক মহিলা মুরীদ তার পীরের সামনে বেপর্দায় গমন করে। যুক্তি দেখায় পীর সাহেবের অন্তর কলুষমুক্ত। তার সামনে বেপর্দায় যাওয়া যায়। আর পীর সাহেবও এটাকে নিষেধ করে না। এ ধরনের পীর মুরীদের কি হুকুম?
উত্তর
শরী‘আতের হুকুমের উর্দ্ধে কেউ নয়। তাই পীরের সামনেও পর্দা সহকারে যেতে হবে। যে পীর বেপর্দা মহিলাদেরকে নিজের কাছে আসার অনুমতি দেয় সে নিজেই ভণ্ড-প্রতারক। এমন পীরের কাছে যাওয়াও জায়েয নেই। (ঐ ৮-৮৮)