মাসাইল
১০০%
দাম নির্ধারণ না করে বিক্রি
প্রশ্ন
আমাদের এলাকায় ধান-চাউল বিক্রির একটা বিশেষ নিয়ম চালু আছে, যেমন: জ্যৈষ্ঠ মাসে ক্রেতা ব্যক্তিকে ধান দিয়ে দেয়া হলো এবং বলা হলো, কার্তিক মাসে যে মূল্যে ধান বিক্রি হবে, সে মূল্যে আমার ধানের টাকা পরিশোধ করবেন। এ ধরনের বিক্রি শরী‘আত অনুযায়ী বৈধ কি-না?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে যে কোন ক্রয়-বিক্রয়ের সময়েই মালের পরিমাণ এবং মূল্য চূড়ান্তভাবে নির্ধারণ করা জরুরী। উল্লিখিত পদ্ধতির ক্রয়-বিক্রয়ে যেহেতু ধান-চাউলের মূল্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি তাই উক্ত ক্রয়-বিক্রয় শরী‘আতের দৃষ্টিতে জায়েয হবে না।
তবে অন্যান্য বৎসরের সাথে তুলনা করে সে অনুপাতে কার্তিক মাসে ধানের মূল্য যা হতে পারে তা ক্রয়-বিক্রয়ের সময়েই চূড়ান্ত করে ধান বিক্রি করলে এ ধরনের ক্রয়-বিক্রয় জায়েয হবে।