মালের ভাড়া না দেয়ার তদবীর

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

প্লেনে বা ট্রেনে নির্দিষ্ট পরিমাণ মালের অতিরিক্ত বহন করলে তার ভাড়া দিতে হয়। অনেকে এই ভাড়া থেকে বাঁচার জন্য এমন করে যে, নিজের কিছু মাল সফরের সাথিকে দিয়ে দেয় যাতে ওজনে কম দেখা যায় এবং ভাড়াও না লাগে। এটার কি বিধান?

উত্তর

যদি সে সাথিদেরকে এই ভাবে বলে দেয় যে, ভাই আমার কাছে মাল বেশী আছে আর আপনাদের কাছে কম আছে, তাই আপনারা আমার কিছু মাল নিয়ে নিন যাতে আমাকে ভাড়া দিতে না হয়, আমার উপর বড় ইহসান হবে। তাহলে কোন অসুবিধা নেই। (আযীযুল ফাতওয়া-১৫৮)

মালের ভাড়া না দেয়ার তদবীর | ইসলামী যিন্দেগী