আব্দুর রহমান নামের ব্যক্তিকে রহমান বলে ডাকা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

এক ব্যক্তির নাম আব্দুর রহমান বা আব্দুল গফুর। এখন তাকে শুধু রহমান বা গফুর বলে ডাকলে গুনাহে কবীরা হবে কি না? কেননা রহমান বা গফুর হওয়া তো শুধু মাত্র আল্লাহ তা‘আলার সাথেই খাছ। বান্দাকে এই নামে অভিহিত করা কেমন?

উত্তর

আহবানকারীর উদ্দেশ্য যেহেতু এই নাম দ্বারা আব্দুর রহমান এবং আব্দুল গফুরই হয়ে থাকে, শুধুমাত্র সংক্ষেপ করার জন্য প্রথম অংশ বাদ দিয়ে দেয় তাই এতে কবীরা গুনাহ হবে না। তবে এরূপ করাটা আদবের পরিপন্থী। তাই এভাবে ডাকা সমীচীন নয়। (ইমদাদুল মুফতীন- ১০২৮)

আব্দুর রহমান নামের ব্যক্তিকে রহমান বলে ডাকা | ইসলামী যিন্দেগী