নামাযের সময় ছোট বাচ্চাদেরকে কাতারের মাঝখানে দাঁড় করানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫নামায

প্রশ্ন

ফরজ নামাযের জামা‘আতে কাতারের মাঝে মাঝে নাবালক ছেলেরা পিতার সাথে দাড়ায়। শরী‘আতের দৃষ্টিতে এতে কোন অসুবিধা আছে কি?

উত্তর

যেসব নাবালক ছেলেরা নামায পড়ার নিয়ম কানুন মোটামুটি জানে তাদের কে বড়দের সাথে দাঁড় করানোই উত্তম। কেননা একাধিক বাচ্চা একসাথে মিলে দাঁড়ালে তারা তাদের নিজেদের নামায এবং অনেক ক্ষেত্রে বড়দের নামাযও নষ্ট করে ফেলে। সুতরাং বড়দের সাথে দাঁড় করালে এই অসুবিধাটা হবে না। তবে যে সব বাচ্চারা নামাযের নিয়ম কানুন বোঝেনা, তাদের মসজিদে আনেইাই ঠিক না। কেননা অনেক সময় পেশাব পায়খানা করে মসজিদ নষ্ট করে দিতে পারে। (আহসানুল ফাতওয়া ২৮০/৩)

নামাযের সময় ছোট বাচ্চাদেরকে কাতারের মাঝখানে দাঁড় করানো | ইসলামী যিন্দেগী