ব্লাক এবং কালো বাজারীর হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

সরকারকে ফাঁকি দিয়ে, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্য দেশের মাল ক্রয় বিক্রয় করা যাকে ব্লাক মার্কেট এবং কালোবাজারী বলা হয় কেমন?

উত্তর

ঐ মাল যদি নাপাক, হারাম এবং ব্যবহার নিষিদ্ধ বস্তু না হয়ে থাকে আর যথাযথ ভাবে মালিকের কাছ থেকে কেনা হয়ে থাকে তাহলে সাধারণ কায়েদা অনুযায়ী এই ব্যবসা জায়েয। কিন্তু যেহেতু সরকারী কানুনের লংঘন হয় এবং ধরা পড়লে শাস্তির উপুক্ত ও অপদস্ত হতে হয় তাই এই পথ ধরা যাবে না। কেননা হাদীস শরীফে বর্ণিত আছে, কোন মুসলমানের জন্য নিজেকে বে-ইযযত করা জায়েয নেই। (রহীমিয়া-৬-২৭৮)

ব্লাক এবং কালো বাজারীর হুকুম | ইসলামী যিন্দেগী