মাসাইল
১০০%
পরপুরুষের সাথে মহিলাদের মুসাফাহা করা
প্রশ্ন
পশ্চিমা দেশগুলিতে মুসলিম মহিলাদেরকে অনেক সময় অফিসে অথবা শিক্ষাঙ্গনে আগত পর পুরুষের সাথে মুসাফাহা করতে হয়। আবার অনেক সময় মুসলিম পুরুষদেরকেও বেগানা মহিলার সাথে মুসাফাহা করতে হয়। মুসাফাহা করতে অনীহা প্রকাশ করলে অনেক ক্ষেত্রে ক্ষতির আশংকা থাকে। এমতাবস্থায় এই মুসাফাহা করা কি জায়েয হবে?
উত্তর
মহিলাদের জন্য পর পুরুষের সাথে মুসাফাহাকরা আর পুরুষদের জন্য বেগানা মহিলার সাথে মুসাফাহাকরা কোন অবস্থাতেই জায়েয নেই। এ ব্যাপারে হাদীস শরীফে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। সমস্ত ফুকাহায়ে কেরামও এ ব্যাপারে একমত। সুতরং ঈমানের হেফাযতের জন্য এর থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। (ফিকহী মাকালাত ১-২৫৯)