মাসাইল
১০০%
ঘরে বা অফিসে নেতার ছবি টানানো
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল
প্রশ্ন
কোন দলের নেতা বা কোন দেশের প্রেসিডেন্ট মৃত্যু বরণ করলে সেই দলের অফিস বা সরকারী অফিস আদালতে, বাসা বাড়ীতে তার ছবি ঝুলিয়ে রাখা কেমন?
উত্তর
শরী‘আত কোন ভাবেই এ জাতীয় পাপ কাজের অনুমতি দেয় না। মূর্তি পুজারীরা এমনিভাবেই তাদের পূর্ব পুরুষদের স্বরণ করার জন্য প্রথমে তাদের মূর্তি নির্মাণ করেছিল। পর্যায়ক্রমে তারা এসব মূর্তিরই পূজা- অর্চনা শুরু করে দেয়। ফটো বা প্রতিকৃতি যে ঘরে থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। ফটোগ্রাফারদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া-১২-৩৩৬)