ছেলে-মেয়ের বিবাহ জরুরতে আসলিয়ার মধ্যে গণ্য হবে না

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

বর্তমান যুগে ছেলে মেয়ের বিবাহ করাতে গেলে লাখ টাকার উপর খরচ হয়ে যায়। কেউ যদি মেয়ের বিয়ের জন্য লাখ টাকা জমা করে তাহলে তার উপর কি যাকাত ওয়াজিব হবে, নাকি সেটা জরুরতে আসলিয়ার মধ্যে গণ্য হবে?

উত্তর

ছেলে মেয়ে যদি বালেগ হয় তাহলে তাদের বিবাহ শাদী করানো পিতার উপর ফরয নয়। সন্তানের উপরই সেটার দায়িত্ব। আর যদি নাবালেগ হয় তাহলে তার তো বিবাহের প্রয়োজন নেই। সুতরাং ছেলে- মেয়ের বিবাহ শাদি মৌলিক প্রয়োজন হিসাবে গণ্য হবে না। নাবালেগ থাকা অবস্থায় পিতার উপর তাদের খোরপোষ শুধু ওয়াজিব হবে। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-৩-৯৩)

ছেলে-মেয়ের বিবাহ জরুরতে আসলিয়ার মধ্যে গণ্য হবে না | ইসলামী যিন্দেগী