ফজর এবং আসরের নামাযের পরে কাযা নামায আদায় করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫নামায

প্রশ্ন

আমরা জানি যে, ফজর এবং আছরের নামাযের পরে কোন নফল নামায পড়া জায়েয নেই। আমার প্রশ্ন হল এই দুই সময়ে বিগত কাযা নামায আদায় করা যাবে কিনা?

উত্তর

এই দুই সময়ে কাযা নামায আদায় করা জায়েয আছে। কোন অসুবিধা নেই, হাদীসে নফল পড়তে নিষেধ করা হয়েছে। কাযা নামায পড়তে নিষেধ করা হয় নাই। (হেদায়া-১-৮১; ফাতাওয়া দারুল উলুম-৪-৩৩৯)

ফজর এবং আসরের নামাযের পরে কাযা নামায আদায় করা | ইসলামী যিন্দেগী