মাসাইল
১০০%
পুরুষ ডাক্তারের মহিলা রোগি দেখা
প্রশ্ন
চিকিৎসার খাতিরে মহিলা রোগির চেহারা, জিহ্বা কিংবা দাঁত দেখা জায়েয আছে কি?
উত্তর
মহিলার চিকিৎসার জন্য মহিলা ডাক্তার হওয়াই বাঞ্ছনীয়। মহিলা চিকিৎসক পাওয়া না গেলে পুরুষ ডাক্তার নিছক চিকিৎসার খাতিরে অত্যন্ত সর্তকতার সাথে মহিলার শুধু রোগাক্রান্ত স্থনেই দেখতে পারবেন। এর অধিক নয়। সুতরাং নিয়ম অনুযায়ী চেহারা, জিহ্বা বা দাঁত ইত্যাদি দেখা যাবে। (আলমগীরী-৫/৩৩০)