গাড়ী ক্রয় করার জন্য ব্যাংক থেকে সূদী ঋণ নেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

কোন ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ী যেমন ট্রাক-বাস ইত্যাদি কিনতে চায়। ঋণের টাকা সূদ সহ কয়েক কিস্তিতে পরিশোধ করতে হবে। এমতাবস্থায় প্রশ্ন হল যে, এই ভাবে সূদী ঋণ নিয়ে গাড়ী ক্রয় করার কী হুকুম?

উত্তর

ঐ ব্যক্তির আয়-উপার্জনের জন্য যদি অন্য কোন বৈধ পন্থা না থাকে তাহলে এই অপারগতার কারণে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসার জন্য বাস-ট্রাক ইত্যাদি কেনার অনুমতি আছে। তবে তার জন্য কর্তব্য হল যত দ্রুত সম্ভব টাকা গুলি পরিশোধ করে দেয়া, যাতে করে দীর্ঘ দিন সুদের কারবারে জড়িত থাকতে না হয় এবং সাথে সাথে খাঁটি অন্তরে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফারও করতে থাকতে হবে। (ফাতাওয়া নিযামিয়া-১-২৩২)

গাড়ী ক্রয় করার জন্য ব্যাংক থেকে সূদী ঋণ নেয়া | ইসলামী যিন্দেগী