আযানের সময় সালামের জওয়াব দেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আযানের সময় কোন ব্যক্তি যদি সালাম করে তাহলে তার সালামের উত্তর দেয়া কি ওয়াজিব?

উত্তর

আযানের সময় সালামের উত্তর দেয়া ওয়াজিব না। কেননা আযানের উত্তর একটা জিকির। আর জিকির তাসবীহ, দু‘আ ইত্যাদি পড়ার সময় সালাম করলে তার উত্তর দেয়া ওয়াজিব না। তবে আযানের জওয়াব দেয়া শেষ হয়ে গেলে সালামের উত্তর দেয়া ভাল। (মাহমুদিয়াহ-৫/২২৯)

আযানের সময় সালামের জওয়াব দেয়া | ইসলামী যিন্দেগী