মেয়েলোকের জন্য যে সব পুরুষদের সাথে দেখা দেয়া বৈধ
প্রশ্ন
একজন মেয়েলোক কোন কোন পুরুষের সাথে দেখা দিতে পারে?
উত্তর
মেয়েদের জন্য তার স্বামী এবং পুরুষ মাহরাম অর্থাৎ এমন ঘনিষ্ট আত্মীয় যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, কিংবা কামহীন ব্যক্তি অশীতিপর বৃদ্ধ, অথবা নাবালক, এ সবের সাথে দেখা দেয়া জায়েয। এরা ১৪ ভাগে বিভক্ত।
(১) স্বীয় স্বামী,
(২) বাপ, দাদা, নানা, পরদাদা ও পরনানা,
(৩) আপন শ্বশুর, আপন দাদা শ্বশুর ও নানা শ্বশুর,
(৪) নিজের ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔরস জাত যে কোন ছেলে এবং নিজের মেয়ের স্বামী ও দুধ মেয়ের স্বামী,
(৫) আপন চাচা,
(৬) স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র,
(৭) সহোদর ভাই, বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই,
(৮) সহোদর বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই এর ছেলে,
(৯) সহোদরা, বৈমাত্রেয়া ও বৈপিত্রেয়া বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন ছেলে,
(১০) মায়ের উক্ত তিন প্রকারের ভাই অর্থাৎ নিজের মামা, বৈমাত্রেয় মামা এবং বৈপিত্রেয় মামা,
(১১) দুধ বাপ, দুধ চাচা, দুধ দাদা,
(১২) দুধ ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে, এবং তাদের ঔরসজাত যে কোন ছেলে,
(১৩) যৌন শক্তি মুক্ত পুরুষ, অতিশয় বৃদ্ধ লোক, যার মেয়েদের প্রতি আকর্ষণ নেই,
(১৪) যৌন শক্তি হীন বালক অর্থাৎ যে এখনও সাবালকত্বের নিকটবর্তী হয়নি এবং কামভাব সম্পর্কে কিছু বুঝে না।(তাফসীরে মাযহারী ৪৯৭/৬)