মাসাইল
১০০%
ধার দেয়া টাকারও যাকাত আদায় করতে হবে
প্রশ্ন
বেশ কিছু টাকা একজনকে ধার দেয়া হয়েছে। যাকাত দেয়ার সময় কি সেই টাকাও হিসাবে আনতে হবে?
উত্তর
জি হ্যাঁ, ধার দেয়া টাকার উপরও যাকাত ফরয। তবে আপনার এতটুকু অধিকার আছে যে, প্রতি বছর যখন অন্যান্য মালের যাকাত দেয়া হয় তখন ঐ টাকাটাও হিসাব করে নিলেন, অথবা দু চার বছর পরে যখন ধারের ঐ টাকাটা উসুল হবে তখন বিগত বছরগুলির যাকাত একসাথেও আদায় করতে পারেন। (আপকে মাসাইল-৩-৩৫১)