মাসাইল
১০০%

আলেমের চেহারার দিকে তাকানোর সওয়াব

প্রশ্ন

”আলেমের চেহারার দিকে তাকানোর সওয়াব”-এই বিষয়টি কতটুকু সত্য?

উত্তর

লোকমুখে একটি হাদীস প্রচলিত আছে যে, আলেমের চেহারার দিকে একবার তাকানো আল্লাহ তা‘আলার নিকট ষাট বছরের রোযা নামাযের চেয়ে উত্তম।

লোকমুখে প্রসিদ্ধ এই কথাটি হাদীস হিসেবে চালিয়ে দেয়া হলেও এটি কিছু রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কোন হাদীস নয়। কোন এক মিথ্যাবাদী সামআন ইবনে মাহদী এর নামে জালকৃত একটি পুস্তক ছাড়া আর অন্য কোথাও আলোচ্য বর্ণনাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লামা সাখাবী রহ. এবং মোল্লা আলী কারী রহ. সহ অনেক হাদীস বিশারদ উলামায়ে কেরাম এটিকে জাল বলে আখ্যায়িত করেছেন। (মীযানুল ইতিদাল ২/২৩৪)

তবে একথা সর্বস্বীকৃত যে, উলামায়ে কেরামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অনেক বেশী। এ সম্পর্কে অনেক আয়াত ও সহীহ হাদীস রয়েছে। উলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য সেসব সহীহ হাদীসের আশ্রয় নেয়া যেতে পরে। জাল হাদীস বর্ণনা করার কি প্রয়োজন?