মাসাইল
১০০%
কুরবানীর দিন কুরবানী করতে না পারলে কি করবে?
প্রশ্ন
একজন সামর্থবান ব্যক্তি কোন কারণ বশত কুরবানীর দিনগুলিতে কুরবানী করতে পারলনা, এখন সে কি কাফফারা আদায় করবে না কি তাওবা ইস্তিগফার করবে?
উত্তর
অজ্ঞতার কারণে বা অলসতার কারণে যদি কুরবানীর দিন চলে যায় আর সে কুরবানী করতে না পারে তাহলে কুরবানীর মূল্য ফকীর- মিসকিনদের সদকাকরে দেয়া ওয়াজিব। তবে কুরবানীর তিন দিন আবার টাকা পয়সা সদকাকরলে কুরবানী আদায় হবে না। চিরদিন সে গোনাহগার থাকবে। (আপকে মাসাইল৪-১৭৮)