মাসাইল
১০০%
কোন সংস্থা বা সংগঠনকে যাকাত দেয়া কেমন?
প্রশ্ন
কোন জনকল্যাণমূলক সংস্থা অথবা কোন ওয়াকফ ট্রাষ্ট বা কোন ফাউন্ডেশনকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি?
উত্তর
যে সব জনকল্যাণমূলক সংস্থা যাকাতের টাকা উসুল করে তারা ঐ টাকার মালিক হয় না বরং যাকাত দাতাদের প্রতিনিধি হিসাবে বিবেচিত হয়। যতক্ষণ পর্যন্ত তাদের নিকট যাকাতের টাকা বিদ্যমান থাকবে ততক্ষণ তার মালিক যাকাত দাতারাই থাকবেন। তারা যদি সঠিক স্থানে খরচ করে তাহলে দাতাদের যাকাত আদায় হবে নতুবা নয়। যে সব সংস্থা এবং সংগঠনের ব্যাপারে পরিপূর্ণ এতমেনান থাকে যে, তারা যথাযথ স্থানে যাকাতের টাকা খরচ করবে তাদেরকে যাকাত দেয়া উচিৎ। আর যাদের ব্যাপারে এই নিশ্চয়তা নাই তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাত দাতাদের কে পুনরায় যাকাত দিতে হবে। (আপকে মাসাইল-৩-৪০৩)