মাসাইল
১০০%
মাথার সাদা চুল তুলে ফেলা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১১ মার্চ, ২০২৫বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
কারো বয়স মাত্র ২৫ বছর। পূর্ণ যুবক সে। কিন্তু দু একটা চুল তার পেকে গেছে। এখন তার জন্য এই পাকা চুলগুলি তুলে ফেলা কি জায়েয হবে?
উত্তর
সাধারণতঃ মানুষের বয়স বাড়লেই চুল পাকতে শুরু করে। যা বার্ধক্যের প্রাথমিক নিদর্শন। এই নিদর্শন আল্লাহ পাক মানুষকে দান করেন তার জীবনের অন্তিম কালের ব্যাপারে সতর্ককরণ রূপে এবং এটা তার জন্য গাম্ভীর্যতার প্রতীক ও বটে। তাই বার্ধক্যের এ চিহ্নকে তুলে ফেলে আল্লাহ পাকের সৃষ্টি রহস্যে পরিবর্তন ঘটানো বাঞ্ছনীয় নয়। তবে অনেক সময় রোগ বা অপুষ্টির কারণে বার্ধক্য আসার পূর্বেই চুল সাদা হতে শুরু করে। সে ক্ষেত্রে যুবক বয়সে এটা নিরসনের জন্য কোন মেডিসিন ব্যবহার করা যেতে পারে, আবার তুলে ফেলারও অবকাশ আছে। (আহসানুল ফাতাওয়া-৮/১৮৩)