মাসাইল
১০০%
ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেয়া
প্রশ্ন
জনৈক ব্যক্তির কাছে বেশ কিছু টাকা পাওনা আছে, দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও তার ফেরৎ দেয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এখন যদি যাকাতের নিয়তে ঐ টাকাটা মাফ করে দেয়া হয় তাহলে কি যাকাত আদায়ের জন্য যথেষ্ট হবে?
উত্তর
যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হল, দেয়ার সময় যাকাতের নিয়ত করতে হবে। বর্ণিত অবস্থায় টাকা দেয়ার সময় যেহেতু যাকাতের নিয়ত করা হয় নাই। তাই মাফ করার দ্বারা যাকাত আদায় হবে না। (ফাতাওয়া রহীমিয়া-২-১২)