শিয়াদের সাথে বন্ধুত্ব স্থাপন করা কেমন?

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল

প্রশ্ন

আমরা জানি সুন্নী মুসলমান আর শিয়াদের মধ্যে ধর্মীয় দিক দিয়ে বিশাল মতবিরোধ রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে শিয়া ও সুন্নীদের মাসআলা সম্পূর্ণ পৃথক। উভয় সম্প্রদায়ের ইমানিয়াত আখলাকিয়াত আর ইবাদাতের মধ্যেও প্রচুর পার্থক্য রয়েছে। এমতাবস্থায় শিয়াদের সাথে বন্ধুত্ব রাখা, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েয স্থাপন করা এবং অন্যান্য অনুষ্ঠানাদিতে যোগ দেয়া জায়েয হবে কি?

উত্তর

শিয়াদের মধ্যে বারটি ফেরকা আছে। তাদের মধ্যে ফেরকায়ে ইসনা আশারিয়া মুসলমানের মধ্যে গণ্য নয়। অন্যান্য ফেরকার লোকেরা ও ইসলামের প্রকৃত ব্যাখ্যা ও শিক্ষা থেকে অনেক দূরে। ইরানের খোমেনী এবং তার অনুসারীদের বেশির ভাগই ইসনা আশারিয়া ফেরকার অন্তর্ভুক্ত। তাই তাদেরকে ইসলাম থেকে খারেজই বলা যায়। সুতরাং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক কায়েম করা জায়েয নেই। (আপকে মাসাইল ১/৬৫)

শিয়াদের সাথে বন্ধুত্ব স্থাপন করা কেমন? | ইসলামী যিন্দেগী