মাসাইল
১০০%
দোকানের যাকাত আদায় করার পদ্ধতি
প্রশ্ন
আমার একটি দোকান আছে। তাতে বই পত্র, ষ্টেশনারী দ্রব্যাদী বেচাকেনা হয়। ছোট খাট বিভিন্ন জিনিসে ভরপুর। এখন এর যাকাত আদায় করার পদ্ধতি কি হবে। সমস্ত জিনিসের দাম ধরতে হবে নাকি অনুমান করে যাকাত দিয়ে দিলে হবে?
উত্তর
দোকানের যাকাত আদায় করার উত্তম পদ্ধতি হল, বছরের যে কোন একটা তারিখ নির্দিষ্ট করে প্রতি বছর ঠিক ঐ তারিখেই যাকাত আদায় করবে। নির্দিষ্ট ঐ তারিখ এলে কষ্ট হলেও একে একে সমস্ত জিনিষের বিক্রয় মূল্য হিসাব করে তা যদি ঋণ ইত্যাদী বাদ দিয়ে নেসাব বরাবর হয় তাহলে ৪০ ভাগের এক ভাগ যাকাত হিসাবে দিয়ে দেবে। শুধু অনুমান করে দিয়ে দেয়াটাই যথেষ্ট নয়। কেননা মূল্য অনুমানের চাইতে যদি বেশী হয় তাহলে তার যাকাত আদায় না করার গুনাহ হবে। তবে মূল্য যদি একটু বেশী ধরে তাহলে অনুমান করেও দেয়া যেতে পারে। (ঐ-৩-৩৮১)