যে নামায দোহরিয়ে পড়া হচ্ছে তাতে নতুন মুসল্লীর শরীক হওয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫নামায

প্রশ্ন

জামা‘আতের সাথে নামায হওয়ার পরে কোন ভুলের কারণে ঐ নামায আবার জামা‘আত সহ দোহরিয়ে পড়তে হচ্ছে। এমতাবস্থায় নতুন কেউ ঐ জামা‘আতে শরীক হতে পারবে কি?

উত্তর

কোন ফরয ছুটে যাওয়ার কারণে যদি নামায পুনরায় পড়া হয় তাহলে তাতে নুতন মুসল্লী শরীক হতে পারবে। কেননা প্রথম নামায বাতিল হয়ে গেছে। আর যদি কোন ওয়াজিব ছুটে যাওয়ার কারণে পুনরায় নামায আদায় করা হয়ে থাকে, তাহলে নতুন মুসল্লীদের শরীক হওয়া জায়েয নেই। কেননা প্রথম নামাযের দ্বারাই ফরয আদায় হয়ে গেছে, পুনরায় পড়া হচ্ছে পরিপূর্ণতা হাসিল করার জন্য। (মাহমুদিয়া-১০/২৬৮)

যে নামায দোহরিয়ে পড়া হচ্ছে তাতে নতুন মুসল্লীর শরীক হওয়া | ইসলামী যিন্দেগী