ঘুষ দেয়া এবং গ্রহণ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

বর্তমানে সরকারী বেসরকারী যে কোন চাকুরী ঘুষ ছাড়া পাওয়া যায় না। কর্তৃপক্ষকে ঘুষ না দিলে নানা অজুহাতে নিরাশ করে। এমতাবস্থায় অনিচ্ছা সত্ত্বেও ঘুষ দিয়ে চাকুরী নেওয়া যাবে কি না?

উত্তর

ফিকাহ শাস্ত্রের কিতাবাদিতে ঘুষ দাতা ও গ্রহিতা উভয়ের সম্বন্ধেই জাহান্নামে যাওয়ার কথা বর্ণিত হয়েছে। তবে যদি এমন হয় যে চাকুরীর ক্ষেত্রে কর্তৃপক্ষের সামগ্রিক নিয়ম নীতি অনুযায়ী প্রার্থিত চাকুরীর যথাযোগ্য বিবেচিত হওয়ার পরও ঘুষ ছাড়া চাকুরী পাওয়া যায় না তাহলে নিজের অধিকার আদায়ের জন্য ঘুষ দেয়া সেক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে। তবে ঘুষ গ্রহিতা সর্বক্ষেত্রে গুনাহগার হবে। আর যদি অনুপযুক্ত সাব্যস্ত হওয়ার পর ঘুষ দিয়ে উপযুক্ত হওয়ার প্রয়াস চালান হয় তাহলে সেক্ষেত্রে ঘুষ দাতাও গুনাহগার হবে। তবে উত্তম হল উপযুক্ত হওয়ার ক্ষেত্রেও ঘুষ দিয়ে চাকুরী না নেয়া। কেননা জীবিকার্জন শুধু চাকুরীর মধ্যেই সীমাবদ্ধ নয় যে, ঘুষ দিয়ে হলেও সেটাকে অর্জন করতে হবে। বরং আল্লাহর এই বিশাল দুনিয়ায় রিযিক অন্যেনের হাজারো হালাল পন্থা রয়েছে। প্রয়োজন হলো যথাযথ তাকওয়া অবলম্বন করার।

ঘুষ দেয়া এবং গ্রহণ করা | ইসলামী যিন্দেগী