মাসাইল
১০০%
বৃদ্ধা মহিলা মাহরাম ছাড়া হজ্ব করতে পারবে না
প্রশ্ন
আমরা জানি যে মহিলাদের জন্য মাহরাম পুরুষ ছাড়া হজ্বে যাওয়া জায়েয নেই। কিন্তু কোন মহিলা যদি অত্যন্ত বৃদ্ধা হন তাহলে তার জন্য মাহরাম ছাড়া অন্য কোন আত্মীয় পুরুষের সাথে হজ্বে যাওয়া জায়েয হবে কি?
উত্তর
মহিলা যুবতী হোক বা যুদ্ধা হোক সকলের জন্য একই হুকুম। মাহরাম পুরুষ ছাড়া সে হজ্বে যেতে পারবে না। এর পরেও যদি যায় এবং হজ্ব করে তাহলে হজ্ব আদায় হয়ে যাবে। (মাহমুদিয়া-৯/১৬৭)