কবরে স্মৃতি ফলক লাগানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

অনেকের কবরে স্মৃতি ফলক লাগানো থাকে তাতে অনেক কিছু লেখা থাকে। কোন কোন ফলকে আবার কুরআন শরীফের আয়াতও লেখা থাকে। অনেকে মনে করে এতে মৃত ব্যক্তির উপকার হয়। শরী‘আতের দৃষ্টিতে এসবের হুকুম কি?

উত্তর

কবরের পাশে শুধুমাত্র এই উদ্দেশ্যে স্মৃতি ফলক স্থাপন করা জায়েয আছে যাতে উক্ত কবর নিশ্চিহ্ন না হয়ে যায় কিংবা কারো অজান্তে তার বেহুরমতি না হয়। আর এক্ষেত্রে ফলকের মধ্য শুধু মাত্র নাম ঠিকানা লেখার অনুমতি আছে। কিন্তুএরূপ আশংকা যদি না থাকে তাহলে স্মৃতি ফলক স্থাপন করা জায়েয হবে না। বরং সেটা অপব্যয় বলে গণ্য হবে। স্মৃতি ফলকের উপর কোন আয়াত লেখা মাকরুহে তাহরীমী। এরূপ করার দ্বারা মৃত ব্যক্তির কোন উপকার হওয়ার কথা কোথাও নেই। (ফাতওয়ায়ে শামী-২-২৩৮)

কবরে স্মৃতি ফলক লাগানো | ইসলামী যিন্দেগী